
ফারুক আহমেদ সুজন ঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঢাকা মেট্টো সার্কেল—১ মিরপুর অফিসের ড্রাইভিং বোর্ডে বহিরাগত ও দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত ৪এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোবাশেরুল ইসলাম৷ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঢাকা মেট্রো সার্কেল ১এর ড্রাইভিং বোর্ডে মো: রফিক (২৬), নামে একজন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীর আচরন সন্দেহ জনক হওয়াতে বিআরটিএর কর্মকর্তাগণ তাকে চ্যালেঞ্জ করেন এবং ভুয়া পরীক্ষার্থী প্রমানিত হওয়ায় পরে তাকে আটক করে ম্যাজিস্ট্রেট কে খবর দিলে তিনি এসে মো:রফিক(২৬) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন৷ এর আগে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসাবে রাজধানীর মানিক মিয়া এভিনিউ রোডে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিক্সা মিটারে চলাচল না করার অভিযোগে ৪টি সিএনজি ড্যাম্পিং স্টেশনে প্রেরন করেন৷ ও কয়েকটি মিনিবাসের মালিককে অতিরিক্ত ভায়া আদায়ের অভিযোগে জরিমানা করেন—আদালত ৪এর, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোবাশেরুল ইসলাম
বাংলার খবর ডেস্ক : 










