অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আওয়ামী লীগ জনশুন্য হয়ে পড়েছে : নোমান

ঢাকা : বিএনপি নেতৃত্বশূন্য হয়ে যায়নি বরং আওয়ামী লীগই জনশুন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নোমান বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণে বিএনপি নেতৃত্বশূন্য হয়নি বরং আওয়ামীলীগই জনশুন্য হয়ে পড়েছে।

দলীয় প্রতিকে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এ নির্বাচনকে ভয় পায়না। কিন্তু এ নির্বাচনকে সরকার এমনই প্রহসনে পরিণত করেছে যাতে বিএনপি অংশগ্রহণ করতে না পারে।

তিনি বলেন, কারাগারের দিন একদিন শেষ হবে। এরপরেও আরও দিন আসবে। শুধু আমাদেরকে সময় বুঝে রাস্তায় নামতে হবে। গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতনকে তরান্বিত করতে হবে।

সভায় খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর বসে থাকার সময় নেই। তাই সময় ও দিনক্ষণ বুঝে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য রাজপথে নামতে আহ্বান জানাবেন। তখন আমাদেরকে ঝাপিয়ে পড়তে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সময় এসেছে আমাদেরকে আবার জাগতে হবে। সবাইকে আহ্বান জানাবো রাজপথে নামতে হবে। রক্ত না দিয়ে রাজপথে নেমে লাভ নেই। তাই আসুন, নির্যাতনের বিরুদ্ধে আমরা অবস্থান নেই, দেশকে বাঁচাই। আমরা এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবো, সবাই আন্দোলন করে যাবো এবং আন্দোলন করেই এ সরকারকে বিদায় করবো।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোঃ মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সাইফুল ইসলাম, গোলাম সরোয়ার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আওয়ামী লীগ জনশুন্য হয়ে পড়েছে : নোমান

আপডেট টাইম : ০২:১৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫