পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বাগেরহাটে : বাগেরহাটের চিতলমারীর পল্লিতে এক বাবার বিরুদ্ধে আড়াই মাস বয়সী শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে চিতলমারী উপজেলার হিজলা চরপাড়া গ্রামে শিশুটির নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম ওসমান শেখ। বাবা ভ্যানচালক ফায়জুল শেখকে (২৮) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তানকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেছেন ফায়জুল। তাঁর বাড়ি চিতলমারীর চর বড়বাড়িয়া গ্রামে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রবিউল ইসলামের তথ্যমতে, তিন বছর আগে ভ্যানচালক ফায়জুলের সঙ্গে একই উপজেলার হান্নান শেখের মেয়ে লেবী বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা সুখের সংসার করছিলেন। সম্প্রতি ফায়জুল আবার বিয়ে করবেন বলে জানান। এই নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাদ হয়। লেবী সন্তানসম্ভবা হলে তিন মাস আগে বাবার বাড়ি হিজলা চরপাড়া গ্রামে চলে যান। আড়াই মাস আগে ছেলের জন্ম দেন তিনি। ৩ নভেম্বর ফায়জুল সন্তানকে দেখতে শ্বশুর বাড়ি যান। আজ সকালে ফায়জুলের শাশুড়ি ও স্ত্রী শিশু ওসমানকে ঘুম পাড়িয়ে রেখে ঘরের বাইরে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে ফায়জুল সন্তানকে গলা টিপে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর তিনি স্ত্রীর কাছ থেকে ১০ টাকা নিয়ে পাশের নালুয়া বাজারে চা পান করতে যাচ্ছেন বেরিয়ে যান। এর পর লেবী সন্তানের কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পান এবং বিলাপ শুরু করেন।

ওসি বলেন, পরে প্রতিবেশীরা ইউনিয়ন পরিষদের চৌকিদারের মাধ্যমে নালুয়া বাজারে গিয়ে ফায়জুলকে ধরে পুলিশে খবর দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০২:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০১৫