পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘সংলাপে বসা মানে বঙ্গবন্ধুর খুনীদের সঙ্গে হাত মেলানো’

পাবনা: বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপে বসা মানে বঙ্গবন্ধুর খুনীদের সাথে হাত মেলানো। যিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার সঙ্গে কোন আলোচনা হতে পারে না। কোনো খুনি ও খুনের মদদদাতাদের সাথে আওয়ামী লীগ সরকার কখনই সংলাপে বসবে না।

শনিবার দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, লন্ডনে বসে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলছেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসবেন। কিন্তু কার সাথে সরকার সংলাপে বসবে এমন প্রশ্ন করে তিনি (নাসিম) বলেন, বঙ্গবন্ধুর খুনীদের সাথে, জাতীয় চার নেতা হত্যাকারীদের সাথে, জামায়াতের বন্ধুদের সাথে, না আপনাদের (বিএনপি) সাথে ? সংলাপে বসা মানে বঙ্গবন্ধুর খুনীদের সাথে হাত মিলানো। কোনো খুনি ও খুনের মদদদাতাদের সাথে আওয়ামী লীগ সরকার কখনই সংলাপে বসবে না।

নাসিম বলেন, বর্তমান সময়ে দেশের উন্নয়নের বড় বাধা বিএনপি নেত্রী খালেদা জিয়া। ম্যাডাম খালেদার চক্রান্ত এখনও শেষ হয় নাই। তিনি মুখে এক কথা বলছেন আর অন্তরে আরেকটা ষড়যন্ত্র আঁটছেন। শেখ হাসিনা ৭১’র মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছেন। কিন্তু একটা দিনও ম্যাডাম জিয়া মুখ দিয়ে বলেন নাই এই বিচার হওয়া দরকার। বরং ঘাতকদের বাঁচাতে ইস্যুবিহীন হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করে গাড়ী বাড়ি জ্বালিয়েছেন।

তিনি আরও বলেন, ম্যাডাম খালেদা এখন আবার নতুর করে বিদেশীদের হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু তাতে কোন লাভ নেই বিদেশী হত্যার সাথে গড ফাদার নয় গড ব্রাদার জড়িত সেটা জাতির কাছে স্পষ্ট হয়েছে। স্বল্প সময়েই তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হবে। বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিকে গোলাপী চেহারা এখন তামাটে হয়ে গেছে। কোথায়ও কোন সাড়া নেই।

স্বাস্থ্য বিভাগ আয়োজিত মত বিনিময় সভায় পাবনার সিভিল সার্জন ডা. শহিদ মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন, পাবনা-আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুর রহমান আরজু ও পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোঃ নুরুল হক ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘সংলাপে বসা মানে বঙ্গবন্ধুর খুনীদের সঙ্গে হাত মেলানো’

আপডেট টাইম : ০১:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫