অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম কে আনোয়ারের মুক্তিতে বাধা নেই

ঢাকা: পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইজীবীরা।

বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আজ রোববার এ আদেশ দেন।

আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন- এডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন এডভোকেট সগীর হোসেন লিওন।

অপরদিকে, জামিনে বিরোধীতা করে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনালের ফজলুর রহমান খান।

আদেশের পর সগীর হোসেন লিওন জানান, চলতি বছর এম কে আনোয়ারের বিরুদ্ধে মোট ১০টি মামলা দায়ের করা হয়।

আজকেরটি সহ সব মামলায় তিনি এখন জামিনে রয়েছেন। তাই তার জামিনে মুক্তি পেতে আইনগত আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, গাড়িতে আগুন দেয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার এক মামলায় গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এম কে আনোয়ার। পরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এম কে আনোয়ারের মুক্তিতে বাধা নেই

আপডেট টাইম : ০২:২০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫