অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘আমাদের গণতন্ত্র নিয়ে নাক গলাবেন না’

ফরিদপুর: বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিদেশিদের ‘নাক’ না গলাতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন, ‘আমাদের দেশের গণতন্ত্র, মানবাধিকার নিয়ে দেশের মানুষই চিন্তাভাবনা করবে। এ ব্যাপারে আপনাদের নাক না গলালেও চলবে’।

মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি মিলনায়তনে গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শেখ সেলিম এসব কথা বলেন।

বিদেশিদের উদ্দেশে শেখ সেলিম বলেন, ‘একাত্তরে স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়েছিলেন। আবারও সন্ত্রাসী, জঙ্গি, স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছেন, যা আমরা মেনে নিতে পারছি না।’

বিদেশিদের উদ্দেশে সেলিম বলেন, ‘টুইন টাওয়ারে যখন বোমা মারা হয়েছিল, তখন কি আপনারা আল কায়েদার সঙ্গে আলোচনা করেছিলেন? জঙ্গিদের সঙ্গে আলোচনা করা মনে জঙ্গিদের উৎসাহিত করা। আমরা সেটা করতে পারি না। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোনো উত্থান হবে না। হতে দেওয়া যাবে না।’

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার, সাংসদ উম্মে রাজিয়া কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক প্রমুখ।

কাজী লিয়াকত আলীকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা এবং হাসমত আলী সিকদারকে সভাপতি ও এস এম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘আমাদের গণতন্ত্র নিয়ে নাক গলাবেন না’

আপডেট টাইম : ০১:৪৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০১৫