পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জিম্বাবুয়েকে আরেকটি বাংলাওয়াশ টাইগারদের

ঢাকা: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬১ রানে হারিয়ে জিম্বাবুয়েকে তৃতীয়বার বাংলাধোলাই দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিপক্ষকে ১১ বার বাংলাধোলাই করেছে লাল-সবুজের দেশ। এর আগে গত ম্যাচেই (৯ নভেম্বর) জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টানা পাঁচ সিরিজ জয়ের গৌরব অর্জন করেছিল মাশরাফি বিন মর্তুজার দল।

বুধবার টাইগারদের দেওয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১৫ রানেই অলআউট হয়েছে এল্টন চিগাম্বুরার জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে ৫ উইকেট নিয়ে একাই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান। সফরকারীদের হয়ে উইলিয়ামস খেলেছেন সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস। এ ছাড়া অধিনায়ক চিগাম্বুরা ৪৫ ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ওয়ালার ৩২ রানের দু’টি ইনিংস খেলেছেন।

বুধবার দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচেটস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাশরাফিবাহিনী সংগ্রহ করেছিল ২৭৬ রান।

ইনিংসের শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ১৪৭ রানের উদ্বোধনী জুটির পর দু’জনই আউট হয়েছেন ব্যক্তিগত ৭৩ রানে। এর মধ্যে ইমরুল কায়েস ৬ চার ও ৪ ছক্কায় এবং তামিম ইকবাল ৭ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন।

পরে মাহমুদউল্লাহ রিয়াদ ৪০ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ৫ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয়েছে রান আউটে। এ ছাড়া মুশফিকুর রহিম ২৮, লিটন দাশ ১৭ ও অধিনায়ক মাশরাফি ১৬ রান করেছেন। জিম্বাবুয়ের হয়ে জোঙ্গউই ও ক্রেমার ২টি করে উইকেট নিয়েছেন।

জিম্বাবুয়ে ২০০১ সালের এপ্রিল ও নভেম্বরে অনুষ্ঠিত ২টি ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল। ২০০৬ সালে ও ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে বাংলাধোলাই করে হিসাবের খাতা সমান করেছিল বাংলাদেশ। আর বুধবার তৃতীয়বার মতো বাংলাধোলাই করে জিম্বাবুয়েকে ছাড়িয়ে গেল মাশরাফিরা।

এর আগে কেনিয়া ও নিউজিল্যান্ডকে দু’বার এবং স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে একবার করে বাংলাধোলাই করেছিল বাংলাদেশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জিম্বাবুয়েকে আরেকটি বাংলাওয়াশ টাইগারদের

আপডেট টাইম : ০৩:১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫