অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘আন্তর্জাতিক সম্মেলন আইক্যাপ-১২’ স্থগিত ঘোষণা

ঢাকা: এ মাসেই ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ-১২) সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে আইক্যাপ-১২ এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ঢাকায় আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সম্মেলনটি স্থগিত করা হয়েছে।

অনিবার্যকারণে সম্মেলনের নির্বাহী কমিটি এই সম্মেলন স্থগিত করেছে বলে এতে জানানো হয়। বলা হয়, সম্মেলনের পরবর্তী তারিখ পরে জানানো হবে।

চার দিনব্যাপী আইক্যাপ সম্মেলনটি এবছর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছিলো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্মেলনে ২৬টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা উপস্থিত থাকার কথা।

প্রতি দুই বছর পর পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশে এ সম্মেলনটি আয়োজন করা হয়।

ঢাকায় সম্মেলন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়োজন সফল করার লক্ষে তিনটি কমিটি করা হয়েছে। এছাড়াও ৪০ টি বিজ্ঞান সেশনে ২৪০ জন বৈজ্ঞানিক তাদের পেপার উপস্থাপন করারও কথা।

প্রায় তিন হাজার বিদেশি নীতি নির্ধারক, এইডস বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক, উন্নয়ন কর্মী, এইডস আক্রান্ত রোগী, আন্তর্জাতিক এনজিও এবং জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ চার দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছিল।

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলকে আইক্যাপ-১২ এর শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘আন্তর্জাতিক সম্মেলন আইক্যাপ-১২’ স্থগিত ঘোষণা

আপডেট টাইম : ০৫:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫