পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

জিয়ার মাজার সরানোর কথা ভাবছে না সরকার: কামরুল

ঢাকা : রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর কথা সরকার আপাতত ভাবছে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে, লুই আই কানের নকশা বাস্তবায়নের কাজে হাত দিলে শুধু মাজার নয় কোনো প্রকারের স্থাপনা ওই এলাকায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার সকালে সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনায় তিনি এ সব কথা বলেন।

দেশে চলমান পরিস্থিতির জন্য বিএনপির একাংশ ও জামায়াতকে দায়ী করে কামরুল বলেন, ‘বর্তমান এ সব অস্থিতিশীল কাজের জন্য একাত্তরের পরাজিত অপশক্তি দায়ী। যারা একাত্তরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশের এরকম নৈরাজ্য সৃষ্টি করছে।’

আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, কৃষকলীগ নেতা এম করিম, স্বাধীনতা শিক্ষক সমিতির নেতা শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

জিয়ার মাজার সরানোর কথা ভাবছে না সরকার: কামরুল

আপডেট টাইম : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫