অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘কালিহাতীর মাটিতেই ভোট চোরের কবর রচিত হবে’

কালিহাতী (টাঙ্গাইল): “কালিহাতীর মাটিতেই ভোট চোরের কবর রচিত হবে” বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

একইসঙ্গে তিনি বলেন, বিনাভোটের সরকার আমরা চাই না। আমরা এমন সরকার চাই, যাদের মানুষের সমর্থন থাকবে।

শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলার দলীয় কার্যালয়ের সামনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবীর আরো বলেন, “বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমি জীবন বাজি না রাখলে যে আওয়ামী লীগ মাটির নিচে থাকতো, সেই আওয়ামী লীগের কোন কৃতজ্ঞতা নেই।”

১৯৯৯ সালে সখিপুর-বাসাইলের ভোট ডাকাতির কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, “উপনির্বাচন ৯০ দিন কেন ৯ বছর পিছিয়ে দিলেও কালিহাতীর মানুষ ভোট চুরি করতে দেবে না। কালিহাতীর মাটিতেই ভোট চোরের কবর রচিত হবে।”

কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতিক যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট মিয়া মো. হাসান আলী রেজা, সহ-সভাপতি আবুল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম ও কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান সিদ্দিকী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘কালিহাতীর মাটিতেই ভোট চোরের কবর রচিত হবে’

আপডেট টাইম : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫