অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

দুই মাথা বিশিষ্ট শিশুটিকে বাঁচানো গেল না

ঢাকা : বাঁচিয়ে রাখা গেল না ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া দুই মাথাবিশিষ্ট (জোড়া মাথা) কন্যাশিশুটিকে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুটি।

রোববার সন্ধ্যা ৭টার দিকে শিশুটি মারা যায়। বিষয়টি ঢামেক নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবিদ হোসেন মোল্ল‍া সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, শিশুটির দু’টি হৃদযন্ত্র (হার্ট) ছিল। হার্ট দু’টিতেই ছিদ্র ছিল। আরও বেশ কিছু রোগ ছিল তার। শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা গেল না শিশুটিকে।

গত ১১ নভেম্বর সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার নামে বেসরকারি একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। ওই দিন রাতেই শিশুটিকে ঢামেকে নিয়ে আসেন তার বাবা-মা।

শিশুটির বাবার নাম জামাল উদ্দিন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা চৌমুহনী এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে। শিশুটির জোড়া মাথা হলেও হাত-পা ছিল দু’টি করে। মাথা ছাড়া শরীরের নিচের অংশ স্বাভাবিক শিশুর মতোই ছিল।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

দুই মাথা বিশিষ্ট শিশুটিকে বাঁচানো গেল না

আপডেট টাইম : ০২:৩৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫