পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, গরু পাচাররোধ, সন্ত্রাস ও অবৈধ অভিবাসন গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে এই তথ্য জানা গেছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ।

বাংলাদেশের পক্ষে এই বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, ভারতের কারাগারে এবং বিভিন্ন অঞ্চলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের (বাংলাদেশি) ফেরত দেওয়া, ত্রিপুরা সীমান্তে নিরাপত্তা চৌকি স্থাপন গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকে গরু চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, বাংলাদেশের কারাগারে থাকা ভারতের সন্ত্রাসীদের ফেরত দেওয়ার বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

দুই দেশের মধ্যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান এবং ভারতের পক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মহর্ষী নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীদের জানান, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবি আইএন) মধ্যে গাড়ি চলাচল চুক্তি কার্যকরের বিষয়ে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

আপডেট টাইম : ০২:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫