পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি

রাজশাহী : প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসান আজিজুল হকের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে এ হুমকি দেওয়া হয়। কে বা কারা এ হুমকি দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

অপরিচিত নম্বর থেকে আসা মোবাইল ফোনে হাসান আজিজুল হককে বলা হয়, “আপনি যেভাবে চলাফেরা করছেন, তাতে আপনার খবর আছে। এভাবে চলাফেরা করবেন না।” এসময় হত্যারও হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। এমন কথা শুনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তার জন্য তিনি থানায় জিডি করবেন বলে জানিয়েছেন। হাসান আজিজুল হক মতিহার থানার বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী বিহাস (আবাসিক) এলাকায় বসবাস করেন

হুমকি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাসান আজিজুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। এ জীবন নিয়ে তারা (জঙ্গি-সন্ত্রাসী) আর কী করবে? আমার দুশ্চিন্তা হয় তরুণ প্রজন্মের জন্য, যারা আজ প্রগতির পক্ষে সরব। হাসান আজিজুল হক প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

এদিকে হাসান আজিজুল হককে হত্যার হুমকির নিন্দা জানিয়েছেন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রতন সিদ্দিকী। তিনি হাসান আজিজুল হকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

রাজশাহীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকির বিষয়টি কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। কিন্তু তার পরিবার বা কেউ এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেন নি। আর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কিছুক্ষণ পর পুনরায় যোগাযোগ করতে বলেন ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি

আপডেট টাইম : ০৩:০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫