পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশের নাকের ডগা দিয়ে সীমান্তের বাইরে

ডেস্ক : প্যারিসে গুলিবর্ষণ এবং বোমা হামলার জন্য যে ব্যক্তিটিকে ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছিল তাকে সীমান্তে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়া হয়েছে।

বেলজিয়াম সীমান্তের কাছে পুলিশ একটি গাড়ি থামায় এবং এতে ২৬ বছর বয়সী সালাহ আবদেস সালাম ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কাগজপত্র পরীক্ষা করা হয়।

যে ৩ ভাইকে ওই হামলার জন্য সরাসরি যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে একজন আবদেস সালাম। তাকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া সন্দেহ ভাজন একজন বাতাক্লান কনসার্ট হলে প্রাণ হারিয়েছেন এবং আরেকজন বেলজিয়ামে আটক হয়েছেন।

এদিকে ফ্রান্সে নিহত একশো উনত্রিশ জনের স্মরণে নটরডেম ক্যাথেড্রালে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

নিহতদের মধ্যে এখনও ত্রিশ জনের মৃতদেহ সনাক্ত করা বাকি রয়েছে। অনেক পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের খুঁজছেন।

সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ফ্রান্সের যুদ্ধবিমান।

প্যারিসে ভয়াবহ সিরিজ হামলার দু’দিন পরেই এই হামলা চালানো হলো।

বারোটি উড়োজাহাজ থেকে অন্তত বিশটির মতো বোমা ফেলা হয় শহরটির বিভিন্ন স্থানকে লক্ষ্য করে।

এর মধ্যে আইএস যোদ্ধাদের একটি ট্রেনিং ক্যাম্পও রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ প্যারিসে শুক্রবারের হামলার পর এর বিরুদ্ধে নির্মম প্রতিশোধের যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, এই বিমান হামলার মধ্য দিয়ে তার সূচনা বলে মনে করা হচ্ছে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পুলিশের নাকের ডগা দিয়ে সীমান্তের বাইরে

আপডেট টাইম : ০৩:১৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫