অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন

স্কুলছাত্রী চম্পা হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

ঢাকা: ফরিদপুরে নবম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা চম্পাকে ধর্ষণের পর হত্যার দায়ে চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

আজ ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার তিন বছর আগের আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শামীম মণ্ডল বাবুল হোসেন ওরফে রাজিব হোসেন ওরফে বাবু হোসেন মাতুব্বর, জাহিদুল হাসান ওরফে জাহিদ সর্দার ও আকাশ মণ্ডল । আসামিদের মধ্যে আকাশ ও বাবুল হোসেন পলাতক।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মৌসুমী নামের এক আসামিকে খালাস দিয়েছে আদালত।

চম্পা ফরিদপুর সদর উপজেলার কাশিমাবাদ গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে এবং পুরদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ২০১২ সালের ১৩ ডিসেম্বর নিজ বাড়ির পাশে সোহরাব শেখের মেহগনি বাগান থেকে চম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পরে ১৫ ডিসেম্বর চম্পার ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। ২০১৩ সালের ২০ মে পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা মর্মে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম।

Tag :

গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

স্কুলছাত্রী চম্পা হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

আপডেট টাইম : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫