পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আইএস’র হামলার আশঙ্কা : হেগে ভারত-পাকিস্তান-বাংলাদেশের রুদ্ধদ্বার বৈঠক

ডেস্ক : ভারত তার দেশের অভ্যন্তরে সম্ভাব্য আইএস সমর্থিত হামলার আশঙ্কা করছে। ভারতীয় তরুণরা যাতে আইএসে যোগ না দিতে পারে সেজন্য সবরকম প্রস্তুতি নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের নিরাপত্তাবাহিনী এই মুহূর্তে আইএসের সক্রিয় কর্মী সন্দেহে অন্তত ৫৫ জন ভারতীয় নাগরিককে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। আর অন্তত ২০ জন ভারতীয় ইতিমধ্যে আইএসের যোদ্ধা হিসেবে অংশ নিয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে গতকাল এ তথ্য প্রকাশ করেছে দি হিন্দু। বিজেতা সিং লিখিত ওই রিপোর্টটির শিরোনাম, ‘পোস্ট-প্যারিস অ্যাটাকস, অফিসিয়াল ডিসকাস থ্রেট পোজড বাই আইএস।’ ভারতের প্রভাবশালী এই ইংরেজি দৈনিকটি আরও ইঙ্গিত দিয়েছে, গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত এক সভায় এটা আলোচিত হয়েছে যে, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান বিশেষভাবে ‘মুজাটুইট’ নিয়ে বিপদে আছে। কারণ, অনলাইনে আইএসের শক্তিশালী উপস্থিতি আছে। সেখানে এই মুজাটুইট থেকে কিভাবে দেশগুলো নিজেদের রক্ষা করতে পারে তার উপায় উদ্ভাবনে বিস্তারিত আলোচনা হয়। টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস তৎপরতা চালিয়ে যাচ্ছে। মুজা মানে মুজাহিদ বা জিহাদে বা ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী। ওই বৈঠকে ইউরোপীয় আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল ইইউর ২৮ সদস্য রাষ্ট্রের সবারই প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করে। গতকাল মঙ্গলবার দি হিন্দু পত্রিকার ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে গত সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (অভ্যন্তরীণ নিরাপত্তা) অশোক প্রসাদের সভাপতিত্বে দিল্লির নর্থ ব্লকে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আলোচনা হয়, ইউরোপ, যারা এর আগেও আইএসের হুমকির কবলে ছিল, তারা প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশের তিনটি দেশকে আইএস বিষয়ক এক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। গত সেপ্টেম্বরে দি হেগে অনুষ্ঠিত ওই সম্মেলনে ভারত, পাকিস্তান ও বাংলাদেশী সরকারি প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। হিন্দু আরও জানায়, মতাদর্শগত চরমপন্থিদের মোকাবিলায় এই তিনটি দেশের অভিজ্ঞতা বিনিময়ের জন্যই ওই বৈঠকে তাদের ডাক পড়েছিল। কারণ, আইএসের মতো গ্র“পে কেন তরুণ-তরুণীরা ঝুঁকে পড়ে তার অন্যতম কারণ হলো চরম মতাদর্শ। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নরওয়ের কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও পাকিস্তান থেকে কারা ওই বৈঠকে অংশ নিয়েছিলেন সে বিষয়ে ওই রিপোর্টে তথ্য নেই। তবে ভারত থেকে যোগদানকারী হলেন জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-এর মহাপরিচালক শরদ কুমার। তিনি জানিয়েছেন, ফ্রান্স ওই সভায় জানিয়েছিল, ১২ থেকে ১৩শ’ ফরাসি নাগরিক আইএসের যুদ্ধে যোগদান করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আইএস’র হামলার আশঙ্কা : হেগে ভারত-পাকিস্তান-বাংলাদেশের রুদ্ধদ্বার বৈঠক

আপডেট টাইম : ০২:০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫