পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রাণভিক্ষা চাওয়ার খবর অবিশ্বাস্য: সালাউদ্দিন ও মুজাহিদের পরিবার

ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মোহম্মদ মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার যে খবর দিচ্ছে তা অবিশ্বাস্য বলে দাবি করছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই নেতার পরিবারের সদস্যরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র শনিবার দুপুরে বিবিসিকে জানায় যে, মি. চৌধুরী ও মি. মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন জানিয়েছেন।

কিন্তু মি. মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর বিবিসিকে বলেছেন, প্রাণভিক্ষা চাওয়ার যে খবর আসছে সেটি সঠিক নয় বলে তারা মনে করেন।

তিনি আরো বলেন, তারা যখন তার বাবার সঙ্গে দেখা করেছেন তখন তিনি জানিয়েছিলেন যে তিনি প্রাণভিক্ষা চাইবেন না।

এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীও এ খবরটিকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, তারা আইনজীবীর মাধ্যমে দুদিন ধরে মি. চৌধুরীর সাথে দেখা করতে চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন।

মি. চৌধুরীর সাথে দেখা করা গেলে এ বিষয়ক বিভ্রান্তি দূর হতো বলে তিনি উল্লেখ করেন।

এর আগে আজ এক সংবাদ সম্মেলনে মিসেস চৌধুরী বলেন, প্রাণভিক্ষার আবেদন করাটা মি. চৌধুরীর ব্যক্তিগত ব্যাপার। আইনজীবীদের সাথে কথা বলে তিনি নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রাণভিক্ষা চাওয়ার খবর অবিশ্বাস্য: সালাউদ্দিন ও মুজাহিদের পরিবার

আপডেট টাইম : ০২:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫