পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সালাউদ্দিন কাদের দোষ স্বীকার করেননি, প্রাণভিক্ষাও চাননি: বিএনপি

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী ‘দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন’ মর্মে গণমাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা অসত্য। বিভ্রান্তি ছড়ানোর জন্যই এমন খবর প্রচার করা হয়েছিল।

বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন দলের পক্ষে রাত ১১টা ৪৯ মিনিটের সময় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা রাতে তার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করে দলকে অবহিত করেছেন যে, ব সালাহউদ্দিন কাদের চৌধুরী দোষ স্বীকার করেন নি। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণভিক্ষাও চাননি।

তার পরিবার বিএনপিকে অবহিত করেছেন এ মর্মে একটি বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চলছে, যা আদৌ সত্য নয়।

তার পরিবার দলকে আরো অবহিত করেছেন যে অভিযোগে তাকে প্রাণদ- দেয়া হয়েছে, এ ধরনের কোন অপরাধ তিনি করেননি যা তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতেও যুক্তি ও দালিলিক প্রমাণ দাখিল করেছিলেন। কিন্তু তিনি ন্যায় বিচার পাননি।

তার পরিবার দলকে আরো জানিয়েছেন তিনি নিশ্চয়ই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে ন্যায় বিচার লাভ করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সালাউদ্দিন কাদের দোষ স্বীকার করেননি, প্রাণভিক্ষাও চাননি: বিএনপি

আপডেট টাইম : ০২:৩৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫