অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাশ্মীরে সেনা শিবিরে হামলায় নিহত ৪

ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পাকিস্তান সীমান্তের কাছে তঙ্গধারে ভারতীয় সেনা শিবিরে হামলার ঘটনায় তিন হামলাকারী ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বুধবার সকাল সোয়া ৬টার দিকে তিন থেকে চার হামলাকারী ভারী অস্ত্র নিয়ে লাইন অব কন্ট্রোলের কাছের ওই ক্যাম্পে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তঙ্গধর সেনা ব্যাটেলিয়ন সদরদপ্তরে পেছন দিক থেকে আক্রমণ করে হামলাকারীরা। এ সময় অস্ত্রধারীরা গ্রেনেড বিস্ফোরণও ঘটায়। বিস্ফোরণে সেনাবাহিনীর একটি তেলের পাম্পে আগুন ধরে যায়।

হামলার পরে সেনাবাহিনী অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা সেনা অভিযানের পর ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্যাম্পটিতে অন্তত ৮০ সেনা সদস্য ছিল।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, তিন সশস্ত্র হামলাকারী ও এক বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, হামলাকারীরা একে-৪৭ রাইফেল নিয়ে অফিসার্স মেসের ভেতরে অবস্থান নেয় এবং একটি ট্যাঙ্ক উড়িয়ে দেয়। এতে এক ব্যক্তি আহত হয়েছেন।

দুই সপ্তাহ আগে কুপওয়ারার মানিগাহ এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে সেনা সদস্যরা। গত সপ্তাহে ওই অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে সন্তোষ মাহাদিক নামে এক সেনাসদস্য নিহত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কাশ্মীরে সেনা শিবিরে হামলায় নিহত ৪

আপডেট টাইম : ০৩:৫০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫