অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিএনপির দাবি নিয়ে ইসিতে মতবিরোধ

ঢাকা: পৌরসভা নির্বাচন ১৫ দিন পেছানোর শর্তে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি। নির্বাচন পেছানো সম্পর্কে বিএনপির এই দাবি নিয়ে আজ একই দিনে নির্বাচন কমিশনের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিন রকমের বক্তব্য দিয়েছেন।

নির্বাচন পেছানোর বিএনপির এই দাবির বিষয়ে শুক্রবার জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক গণমাধ্যমকে বলেন, “যে কোনো আবদার করতে তো অসুবিধা নেই। কিন্তু এ আবদার রাখা যাবে কিনা সেটা দেখার বিষয়। ভোট পেছানোর সুযোগ নেই।”

অপরদিকে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ একই দিনে গণমাধ্যমকে বলেছেন, ‘লিখিতভাবে বিএনপি তাঁদের দাবি কমিশনকে না জানালে এ বিষয়ে কমিশনের কিছু করণীয় নেই। তবে লিখিত দাবি পেলে, আলোচনা করে বাস্তবতার ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আমাদের কাছে না আসা পর্যন্ত এতে মন্তব্য করার কোনো উপায় নেই। এটা তো বৈঠকে সিদ্ধান্ত হবে, সবাই মিলে ওনারা কী চেয়েছেন, আমাদের পক্ষে সম্ভব কি না এগুলো দেখা। কোনো দল যদি কোনো দাবি পেশ করে সেটা বাস্তবতার ভিত্তিতে কমিশন ব্যবস্থা নেবে।

শাহনেওয়াজ আরো বলেন, যদি আনুষ্ঠানিকভাবে পাঠায়, কী কী বিষয় এসেছে দেখে আইনগত দিক ও বাস্তবতা দেখা হবে।’

আর নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামও একই দিনে গণমাধ্যমকে বলেছেন, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা দেখছিনা। ‘৫০ লাখ ভোটারের ভোট দেওয়ার বিষয়ে তারা (বিএনপি) যেটি বলেছেন, সে বিষয়ে তারা জানেন না। নির্বাচন ১৫ দিন পেছালেও নতুন ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

তিনি বলেন, ‘বিধি অনুযায়ী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সুতরাং ১৫ দিন পেছালে নতুন ভোটাররা ভোট দিতে পারবেন বলে, যে দাবি করা হচ্ছে, আসলে-তারা (বিএনপি) আইনকানুন জানেন না।’

নির্বাচন কমিশনের এমন ভিন্নধর্মী বক্তব্যে তাদের মধ্যকার অভ্যন্তরীণ মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই এই ব্যাপারে বলছেন, সরকারের তল্পীবাহক এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিএনপির দাবি নিয়ে ইসিতে মতবিরোধ

আপডেট টাইম : ০২:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫