পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপীবাগে ছয় খুন: দায় স্বীকার করেছে জেএমবির তারিকুল

ঢাকা: রাজধানীর গোপীবাগে ছয় খুনের মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য তারিকুল ইসলাম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জেএমবি সদস্যরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আদালতকে জানিয়েছেন তারিকুল।

শুক্রবার বিকেলে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান আসামি তারিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী গোলাম কবীর।

মামলার তদন্ত কর্মকর্তা তারিকুলকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

২০১৩ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় গোপীবাগের একটি বাড়িতে ইমাম মেহেদির প্রধান সেনাপতি বলে দাবি করা লুৎফর রহমানসহ ছয়জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত লুৎফর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক ওয়ারী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত সূত্র নিশ্চিত করেছে, জবানবন্দিতে তারিকুল বলেন, তিনি নিজে লুৎফর রহমানসহ ছয় হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও পাঁচজন এই খুনে অংশ নেন। হত্যাকাণ্ডের আগে জেএমবির শীর্ষস্থানীয় নেতারা পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা মোতাবেক এই ছয়জনকে গলা কেটে হত্যা করা হয়। এই মামলায় জেএমবির সেকেন্ড ইন কমান্ড গোলাম সারওয়ার রাহাত ও আজমীর অমিতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা জামিনে রয়েছেন।

এর আগে গত ২৫ অক্টোবর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারিকুল নিজ হাতে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের গলা কাটার কথা স্বীকার করেন। গত ৫ অক্টোবর রাজধানীর কথিত পির খিজির খানকে গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন তারিকুল। ১৪ অক্টোবর টাঙ্গাইল থেকে তারিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তারিকুলকে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০০৫ সালে সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছিলেন জেএমবির সক্রিয় সদস্য তারিকুল ইসলাম। দুই বছর আগে জামিনে ছাড়া পান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গোপীবাগে ছয় খুন: দায় স্বীকার করেছে জেএমবির তারিকুল

আপডেট টাইম : ০২:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫