অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজনৈতিক প্রক্রিয়াকে পাশ কাটালে রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটবে: ইমরান খান

ডেস্ক : শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক শক্তিগুলোকে ক্ষমতায় আসতে বাধা দিলে দেশে রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটবে। এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) সভাপতি ইমরান খান।

করাচিতে পিটিআই ও পাকিস্তান জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ইমরান খান বলেন, মাত্র কয়েকশ’ পরিবারকে সাধারণ মানুষের রক্ত চোষার সুযোগ আর বেশিদিন দেবে না পাকিস্তানের জনগণ। আগামী ৫ ডিসেম্বর পাকিস্তানে তৃতীয় পর্যায়ের স্থানীয় সরকার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে এ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।

ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বলেন, স্থানীয় পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর সঙ্গে দ্বৈত আচরণ করছে এ কমিশন। অনেক আসনে সরকারি দলকে কারচুপির মাধ্যমে জিতিয়ে দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। পিটিআই চেয়ারম্যান বলেন, রাজধানী ইসলামাবাদে তাকে স্বাধীনভাবে নির্বাচনি জনসভা করতে দেয়া হচ্ছে না; অথচ ক্ষমতাসীন মুসলিম লীগের নেতারা নির্বাচনি প্রচারের ক্ষেত্রে সব ধরনের আইন লঙ্ঘন করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তান নির্বাচন কমিশন এ ব্যাপারে চোখ-কান বন্ধ করে রেখেছে। সূত্র: রেডিও তেহরান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজনৈতিক প্রক্রিয়াকে পাশ কাটালে রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটবে: ইমরান খান

আপডেট টাইম : ০৪:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫