পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানের সময় দু’জন গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ ট্রাকস্ট্যান্ডের স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ অভিযান শুরু করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তেজগাঁওয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন কার্যালয়ে যান এবং কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সকাল ১০টার দিকে অভিযান শুরু হলে ট্রাকশ্রমিকরা প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে স্থাপন করা ঝুপড়ি ঘরের নারীরাও শ্রমিকদের সঙ্গে প্রতিবাদে অংশ নেন। এসময় শ্রমিকরা উচ্ছেদকারীদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। পরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেয়র আনিসুল হক জানান, বহুদিন ধরে বাংলাদেশ রেলওয়ের এই জায়গাটি অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছে ট্রাকস্ট্যান্ড। জনগণের সুবিধার জন্য এই অভিযান চলবে।

তিনি আরো বলেন, ট্রাক স্ট্যান্ডে নষ্ট গাড়ি রেখে দিয়েছেন, শত শত মালিক গাড়ি সরিয়ে ফেলেছেন আর আপনি সরাবেন না। মেয়র এসেছে, অমুক এসেছে, আপনারা বলবেন আর আমরা গাড়ি রেখে দিব ওখানে। আসুন আমরা সাহসী হই। এর বিরুদ্ধে দাঁড়াই। রাস্তাঘাট দখল বন্ধ করি। দুইটা সাহসের পরিচয় দেই। তাহলেই দখল বন্ধ হবে। থাকেন আমাদের সঙ্গে। দখল বন্ধ করতে হবে।’

আনিসুল হক আরো বলেন, ‘৫০জন লোক এখানে এসে হৈ চৈ করবে আর আমরা সব ভয়ে দৌড় দিব?’ একপর্যায়ে অন্যত্র স্থায়ী টার্মিনাল তৈরি করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযানের সময় দু’জন গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০২:৪১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫