অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

আরাকান আর্মি নেতা ডা. রেনিনের জামিন নাকচ

রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলীতে আটক মিয়ানমারের বিদ্রোহী গ্র‍ুপ আরাকান আর্মির নেতা ডা. রেনিন সুয়ের জামিন আবেদন নাকচ করে তিন মামলায় চার আসামিকে ফের কারাগারে পাঠিয়েছেন রাঙ্গামাটির আদালত।

রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার রাজস্থলী থানায় তিন মামলার আসামি ডা. রেনিন সুয়ে ও আরাকান নাগরিক অংনু ইয়ান রাখাইনসহ দুই কেয়ারটেকারকে হাজির করা হয়। তিন মামলায় আসামিপক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান আদালতে ডা. রেনিন সুয়ের জামিন আবেদন করেন।

সরকারপক্ষের সিএসআই (কোর্ট উপ-পরিদর্শক) জামিন আবেদনের বিরোধিতা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন ডা. রেনিন সুয়ের জামিন আবেদন নাকচ করে চার আসামিকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, রাঙ্গামাটির রাজস্থলীতে ২৬ আগস্ট একটি বিলাশবহুল বাড়িতে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইন ও বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু ইয়ান মারমাকে যৌথবাহিনী আটক করে। এর এক মাস পর পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয় আরাকান আর্মি নেতা ডা. রেনিন সুয়েকে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আরাকান আর্মি নেতা ডা. রেনিনের জামিন নাকচ

আপডেট টাইম : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫