অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মংলা বন্দরে নৌযানডুবি, বিদেশি জাহাজের শিডিউল বাতিল

মংলা: মংলা সমুদ্র বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় আল হেলাল-১ নামের একটি নৌযান ডুবে গেছে। এর ফলে হাড়বাড়িয়ার পাঁচ নম্বর বয়া এলাকায় একটি বিদেশি জাহাজের ভেড়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নৌযানডুবির পর সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনেরর উদ্ধার তৎপরতা শুরু করেনি বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের হারবার বিভাগ জানায়, দুপুর ১টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৫নং বয়ায় থাকা বিদেশি জাহাজ এমভি ইয়ানচুন পণ্য খালাস শেষে বন্দর ছেড়ে যায়। এই জাহাজ থেকে নৌযানটি পণ্য ওঠানো-নামানোর যন্ত্র (স্থানীয়দের কাছে গ্রাফ নামে পরিচিত) নিয়ে মংলায় আসার পথে এর তলা ফেটে ডুবে যায়। এরপর থেকে চ্যানেলটি চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে হাড়বাড়িয়ার পাঁচ নম্বর বয়াতে এমভি ফনিক রাইজিং নামের বিদেশি জাহাজটির ভেড়ার শিডিউল বাতিল করা হয়। হারবার বিভাগ আরো জানায়, নৌযানটি উদ্ধার না করা পর্যন্ত নতুন করে কোনো জাহাজ ভেড়ানো যাবে না। এদিকে, গত ২৭ অক্টোবর রাতে বন্দরের পশুর চ্যানেলের জয়মনি এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি জিয়ারাজ এখন পর্যন্ত উত্তোলন করা সম্ভব হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মংলা বন্দরে নৌযানডুবি, বিদেশি জাহাজের শিডিউল বাতিল

আপডেট টাইম : ০৫:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫