পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

কুষ্টিয়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা মাঠ থেকে ঈশিতা (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারখালী থানা পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা-শিশুটিকে ধর্ষনের পর গলাটিপে হত্যা করা হয়েছে। ঈশিতা কুমারখালী উপজেলার উত্তর যদুবয়রা গ্রামের ইশারত আলীর মেয়ে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। তার বাবা ইশারত আনসার ও ভিডিপি ব্যাটালিয়ানে চাকুরি করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে ঈশিতা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন মাঠে খোঁজ করে। এক পর্যায়ে তারা মাঠের মধ্যে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা তা ময়না তদন্তের পর জানা যাবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কুষ্টিয়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আপডেট টাইম : ০৩:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫