অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

দিনাজপুরে গণপিটুনিতে আহত ৪ ডাকাতের মধ্যে একজনের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলার রামডুবি হাট এলাকায় তৃপ্তি পেট্রল পাম্পে বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে আহত ৪ ডাকাতের মধ্যে এক ডাকাত মারা গেছে।

এ ঘটনায় আহত ৩ জনের অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টায় দিনাজপুরের সদর উপজেলার রামডুবি হাট এলাকায় তৃপ্তি পেট্রল পাম্পে একদল ডাকাত ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনগণের সঙ্গে সংঘর্ষ হয়। ডাকাতদল ৩টি মোটর সাইকেলে পেট্রল পাম্পে তেল নেয়ার পর রিভালবার দিয়ে পাম্পের লোকজনদের জিম্মি করে। এসময় তারা ৪ লাখ টাকা ক্যাশ লুট করে নিয়ে যাওয়ার সময় জনগণের সঙ্গে সংঘর্ষ বাধে। সে সময় ডাকাত দলটি পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে এতে ৩জন এলাকাবাসী আহত হয়। এ সময় জনগণ ধাওয়া করে ৪ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। কোতয়ালী থানার এসআই নাজমুল হাসান ঘটনাস্থল থেকে পিস্তলসহ আহত ৪ ডাকাত সদস্যসহ ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে ও ৩টি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ ৩টি মোটরসাইকেলসহ লুণ্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে।

আরো ৩জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি একেএম খালেকুজ্জামান। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা করেছেন পেট্রল পাম্পের মালিক গোপাল আগরওয়ালা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দিনাজপুরে গণপিটুনিতে আহত ৪ ডাকাতের মধ্যে একজনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫