পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর বিদ্যুৎ বিল দিচ্ছেন না নগর আ. লীগ সভাপতি!

ঢাকা: গত তিন বছর ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ডিপিডিসি) বিদ্যুৎ বিল দিচ্ছেন না ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

তার প্রতিষ্ঠানের কাছে প্রায় ৭৩ লাখ টাকা বিদ্যুৎ বিল পাওনা হয়েছে ডিপিডিসি। দুই মাসের বিল বকেয়া পড়লেই সাধারণত সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম থাকলেও আওয়ামী লীগের এ নেতার ক্ষেত্রে তা ঘটেনি।

জানা গেছে, এম এ আজিজের প্রতিষ্ঠান মেসার্স এস এ হোসেন। এই প্রতিষ্ঠানেরই বকেয়ার জন্য গত ২৯ নভেম্বর ডিপিডিসি থেকে চিঠি দেওয়া হয়। এতে হয়, ‘আপনার ব্যবহৃত স্থাপনার নিকট বিদ্যুৎ বিল বাবদ ডিপিডিসির ৭২ লাখ আটাশি হাজার ৯৯৫ টাকা বকেয়া পাওনা আছে। এ বকেয়া পরিশোধের জন্য আপনাকে বার বার নোটিশ প্রদান করার পরও আপনি তা পরিশোধ থেকে বিরত আছেন।’

চিঠিতে আরো বলা হয়, ‘২০১২ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করেনি এম এ আজিজের মেসার্স এস এ হোসেন।’

বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ডিপিডিসিতে হাজির হয়ে কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না, কেন মামলা দায়ের করে স্থাপনা ক্রোক করা হবে না এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে এম এ আজিজ বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানের এ রকম বকেয়া থাকতেই পারে। এ নিয়ে তো ওদের (ডিপিডিসি) সঙ্গে কথা হয়েছে।’ তিন বছরেও বিচ্ছিন্নহীন অবস্থায় কীভাবে চলছে জানতে চাইলে এম এ আজিজ বলেন, ‘এসব আমার ছেলে দেখে। আমাকে খোঁজ নিতে হবে।’

বিষয়টি নিশ্চিত করে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. নজরুল হাসান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। এ ব্যাপারে কাজ করার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

তিন বছর বিদ্যুৎ বিল দিচ্ছেন না নগর আ. লীগ সভাপতি!

আপডেট টাইম : ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫