পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

সরকার একদলীয় শাসন চালাচ্ছে : বদরুদ্দোজা চৌধুরী

বাংলার খবর২৪.কম:500x350_82f0d605922927fdca42682d3608ce06_Boduzzaman20140911210156 বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে অক্টোবরে মাঠে নামবে তার দল।

তিনি বলেন, সরকারের ‘একদলীয় শাসন এবং গণবিরোধী’ কর্মকান্ডের বিরুদ্ধে বিকল্পধারা অক্টোবরের মাঝামাঝি সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবে।

বৃহস্পতিবার বিকালে কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকধারা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বি. চৌধুরী দশম সংসদ নির্বাচনে শতকরা পাঁচ ভাগ ভোটের উল্লেখ করে বলেন, ১৫৪ আসনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। অথচ সরকার সংসদে বিচারপতিদের অপসারণের জন্য সংবিধান সংশোধন বিল উত্থাপন করেছে। তিনি সরকারের সম্প্রচার নীতিমালারও সমালোচনা করেন।

তিনি বলেন, ‘সরকার একদলীয় শাসন চালাচ্ছে। এই দলের ইতিহাস এক দলীয় শাসনের, ফ্যাসিবাদের এবং এরা সবসময় গণতন্ত্র বিরোধী। রাজনীতির অর্থ টাকা কামানো নয়। রাজনীতি জনগণের জন্য।’

সাবেক এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার অর্থমন্ত্রী মানুষকে ছোট করে কথা বলেন, সমাজকল্যাণ মন্ত্রী সাংবাদিকদের গালিগালাজ করেন। প্রধানমন্ত্রী এইসব মানুষদের মন্ত্রী করেছেন। এদের মধ্যে একজন আবার এই বুড়ো বয়সে বিয়ে করতে যাচ্ছেন।’

আলোচনাসভা শেষে নজরুল গীতির কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

স্বেচ্ছাসেবকধারার সভাপতি বিএম নিজামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিকল্পধারার কোষাধ্যক্ষ আজিজ আখন্দ, ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবকধারার সাধারণ সম্পাদক আবুল বাসার, যুবধারার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

সরকার একদলীয় শাসন চালাচ্ছে : বদরুদ্দোজা চৌধুরী

আপডেট টাইম : ০৭:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪