পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বিচারহীনতা অপরাধের সাহস যোগায়: প্রধান বিচারপতি

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) বলেছেন, একটি বিচারহীনতা অন্য একটি অপরাধের সাহস যোগায়। বিচারহীনতার সংস্কৃতি রোধ ও আইনের শাসনকে শক্তিশালী করতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অভিষেক ও বিশেষ সম্মেলন-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সালিশ প্রশংসনীয়। কিন্তু মনে রাখতে হবে, সব অপরাধ আপসযোগ্য নয়। বিচারের কণ্ঠরোধ করা মানে অবিচারকে অব্যাহতভাবে লালন করা।

তিনি বলেন, অপরাধের কোনো বর্ণ, গোত্র নেই। এদেশে এক সময় বিচারহীনতার রেওয়াজ ছিল, যার জন্য এদেশকে অনেক মূল্য দিতে হয়েছে। আজ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আমরা দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছি।

ব্যক্তি যতোই ক্ষমতাশীল হউক না কেন, অন্যায় করার আগে তাকে অবশ্যই এর পরিণতির কথা ভাবতে হবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, আপসের নামে যেন বিচারকে বিলম্বিত করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যায়ের যেনো প্রতিকার হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।

যেকোনো উন্নয়ন ও উন্নয়নের গতিশীলতা, সংস্কৃতির আবহ, কৃষ্টি লালনের জন্য আইনের শাসন ও শৃঙ্খলা থাকার কথা বলেন প্রধান বিচারপতি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি ও সংসদ সদস্য আ ম উবায়দুল মোকিতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বিচারহীনতা অপরাধের সাহস যোগায়: প্রধান বিচারপতি

আপডেট টাইম : ০৪:৩৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬