অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায় না ব্রিটিশরা!

ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থাকতে চায়না অধিকাংশ ব্রিটিশ নাগরিক। এই বিষয়ে পরিচালিত জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিচ্ছে বেশির ভাগ ব্রিটিশ নাগরিক।

বৃহস্পতিবার প্রকাশিত এক জনমত জরিপে এ ফল পাওয়া যায়। ইইউ ছাড়া না ছাড়ার প্রশ্নে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় গণভোটে বেশির ভাগ মানুষই ইইউ ছাড়ার পক্ষে ভোট দিতে মনস্থির করেছে।

যুক্তরাজ্য ইইউ’য়ে থাকবে কিনা এ ব্যাপারে জুনের শুরুতেই গণভোট ডাকতে পারেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ পরিস্থিতিতে ওআরবি পরিচালিত জনমত জরিপের ফলে ব্রিটিশদের মধ্যে ইইউ বিরোধী মনোভাব বাড়ারই আভাস পাওয়া যাচ্ছে।

এতে দেখা গেছে, ২১ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন হলেও ৪৩ শতাংশ ব্রিটিশই ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে। আর ইইউ’য়ে যুক্তরাজ্যের থাকার পক্ষে রয়েছে ৩৬ শতাংশ ব্রিটিশ।

তবে সিদ্ধান্তহীনদের বাদ দিলে বলা যায়, ৫৪ শতাংশ ব্রিটিশই দেশের ইইউ ত্যাগের পক্ষে। আর ৪৬ শতাংশ ইইউ ত্যাগের বিপক্ষে। গতবছর এ সংখ্যা ছিল যথাক্রমে ৫১ শতাংশ এবং ৪৯ শতাংশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ইউরোপীয় ইউনিয়নে থাকতে চায় না ব্রিটিশরা!

আপডেট টাইম : ০৪:২৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬