অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

‘গত ৫০ বছরে বাংলাদেশে দাঙ্গার নজির নেই’

চট্টগ্রাম : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিশ্বের অন্যান্য দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হলেও বিগত ৫০ বছরে বাংলাদেশে এর নজির নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় মহাতীর্থ ‘চন্দ্রনাথধাম’-এর সিঁড়ি-সোপান নির্মাণ ও সংস্কার কাজ এবং মন্দিরাদির সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হলেও বিগত ৫০ বছরে বাংলাদেশে এর নজির নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সহায়তার হাত বাড়ালে সীতাকুণ্ড চন্দ্রনাথধামের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘সীতাকুণ্ড স্লাইন কমিটির অন্তত ৩ হাজার একর জায়গা অবৈধ দখলে রয়েছে। এ বিশাল জায়গা উদ্ধার করা গেলে সীতাকুণ্ডকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায়। এজন্য প্রশাসন ও এলাকাবাসীর এগিয়ে আসা দরকার।’

সীতাকুণ্ড স্লাইন (তীর্থ) কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ও সীতাকুণ্ড স্লাইন কমিটির প্রশাসক মো. নুরুল হুদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, দিদারুল আলম এমপি, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মো. মনজুর আলম, প্রফেসর ড. অনুপম সেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম, ডিআইজি শৈবাল কান্তি চৌধুরী ও ভানু লাল দাস, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।

আগামীকাল শনিবার বেলা ১১টায় বিশ্বের সনাতন হিন্দু সম্প্রদায়ের আদিতম, ইতিহাস প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী পীঠস্থান-চট্টগ্রামের সীতাকুণ্ডস্থ এ মহা-উন্নয়ন পরিকল্পনার ফলক উন্মোচন করবেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘গত ৫০ বছরে বাংলাদেশে দাঙ্গার নজির নেই’

আপডেট টাইম : ০২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬