অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘হত্যাকাণ্ডের বিচার না করলে সরকারকে গদি ছাড়তে হবে’

ঢাকা: বি-বাড়ীয়ায় মাদরাসা ছাত্র হাফেজ মাসুদুর রহমানকে ‘পিটিয়ে হত্যা’ ও শতাধিক ছাত্রকে আহত করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট।

মঙ্গলবার বাদ যোহর আজিমপুর গোরে-শহীদ মাজারের সামনে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদের সভাপতিত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না। অবিলম্বে যদি এই হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচার না করা হয় প্রয়োজনে হরতাল, অবরোধ দিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে।

তারা বলেন, বিগত ২০০১ সালেও আওয়ামী সরকার বি-বাড়ীয়ায় নিরীহ ছাত্রদের উপর গুলি চালিয়ে ৬ জন হাফেজ-আলেমকে শহীদ করে নিজেদের পতন ডেকে এনেছিল। ঠিক একইভাবে এই হত্যাকাণ্ডের বিচার না হলে তাদেরকে করুণভাবে গদি ছাড়তে হবে।

অবিলম্বে পশুসম্পদ মন্ত্রীর অপসারণ দাবি করেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মাওলানা জসিমুদ্দীন, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, দাওয়াত ও ইরশাদ সচিব মাওলানা সাইফুল ইসলাম, সহকারী দফতর সচিব মাওলানা কাজী আজিজুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল খায়ের কুসুমপুরী, ছাত্র বিষয়ক সচিব মাওলানা আনছারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, জয়েন্ট সেক্রেটারি মোঃ আবুল হাসিম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘হত্যাকাণ্ডের বিচার না করলে সরকারকে গদি ছাড়তে হবে’

আপডেট টাইম : ০৩:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬