অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

খালাস চেয়ে রিভিউ করবেন সাঈদী

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।

আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করার পর দেলাওয়ার হোসাইন সাঈদী রিভিউ করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার তানভির আল-আমিন। তিনি বলেন, ‘আমরা দেলাওয়ার হোসাইন সাঈদীর খালাস চেয়ে আগামীকালের মধ্যে রিভিউ আবেদন করব। আগামীকাল প্রস্তুতি শেষ না হলে বৃহস্পতিবার আবেদন করব।’

এর আগে এ বিষয়ে সাঈদীর আইনজীবী এডভোকেট এস এম শাহজাহান বলেছিলেন, ‘আমরা রিভিউ করতে চাই না। রাষ্ট্রপক্ষ রিভিউ করলে এর পরেই আবেদন করা হবে।’

আজ মঙ্গলবার সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ চেয়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের মূল ৩০ পৃষ্ঠাসহ মোট ৬৫৩ পৃষ্ঠার নথিপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পাঁচটি যুক্তিতে রিভিউ আবেদনে ইব্রাহিম কুট্টি ও বিশা বালি হত্যা এবং শেফালী ঘরানী ও মাখন সাহার দোকান ‍লুটের অভিযোগ তুলে ধরা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

খালাস চেয়ে রিভিউ করবেন সাঈদী

আপডেট টাইম : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬