পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সোনালী ব্যাংকের সুড়ঙ্গ কেটে ১৬ কোটি টাকা লুটের সাজা ৫ বছর

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের মামলার প্রধান আসামি সোহেল রানাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

দুই বছর আগের আলোচিত এই ঘটনার মামলায় অভিযোগ গঠনের দিন মঙ্গলবার আসামি দোষ স্বীকার করায় কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম তার বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেন।

সোনালী ব্যাংক নিযুক্ত আইনজীবী এ বি এম লুৎফর রাশিদ রানা বলেন, সোহেল রানা অভিযোগ স্বীকার করায় আদালত তাকে পাঁচ বছর সশ্রমসহ ৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও ৫ মাস কারাভোগ করতে হবে।

অন্যদিকে মামলার বাকি তিন আসামি সোহেল রানার ভাই ইদ্রিছ মুন্সী, স্ত্রী মাহিলা আক্তার হীমা ও মামাশ্বশুর সিরাজ উদ্দিন ভুঁঞার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছে আদালত।

২০১৪ সালের ২৬ জানুয়ারি সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ভল্ট ভেঙে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করেন সোহেল রানা।

দুই বছর ধরে খোঁড়া ওই সুড়ঙ্গের অন্য প্রান্ত ছিল পাশের আমিনুল হকের বাড়ির একটি ঘরে। ওই ঘরে ভাড়া থাকতেন পটুয়াখালী সদর উপজেলার গাবুয়া গ্রামের সিরাজ মুন্সীর ছেলে সোহেল।

ঘটনার দুই দিন পর ৩০ জানুয়ারি সোহেলকে ঢাকার কদমতলী থেকে ১৬ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩৮০ টাকাসহ র‌্যাব গ্রেপ্তার করে। পরে আরও ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনালী ব্যাংকের ডিজিএম মো. আমানুল্লাহ শেখ কিশোরগঞ্জ থানায় মামলা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সোনালী ব্যাংকের সুড়ঙ্গ কেটে ১৬ কোটি টাকা লুটের সাজা ৫ বছর

আপডেট টাইম : ০২:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬