অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাকিস্তানি সেনাদের ইন্ধনে ভারতীয় কনস্যুলেটে হামলা

ডেস্ক: পাকিস্তানের সেনা কর্মকর্তাদের ইন্ধনে আফগানিস্তানের মাজার-ই-শরিফে ভারতের কনস্যুলেটে হামলা হয়েছে।

আফগান পুলিশের বালখ প্রদেশের প্রধান সৈয়দ কামাল সাদাত এমন দাবি করেছেন।

আফগানিস্তানের টেলিভিশন তোলো নিউজ-এর খবরে বলা হয়, ভারতীয় কনস্যুলেটে হামলাকারীরা প্রশিক্ষিত সেনা ছিলেন। তাঁরা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ২৫ ঘণ্টা ধরে লড়াই করেছেন।

‘আমরা নিজেদের চোখে দেখেছি এবং আমি ৯৯ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, এসব হামলাকারী পাকিস্তান সেনাবাহিনীর। তাঁরা দূতাবাসে হামলার সময় বিশেষ কৌশল ব্যবহার করেছে’, বলেন সৈয়দ কামাল সাদাত।

‘হামলাকারীরা সেনাসদস্য ছিলেন। তাঁরা শিক্ষিত এবং প্রস্তুত ছিলেন। তাঁদের মধ্যে ছিল বুদ্ধিমত্তা। তাঁরা আমাদের সঙ্গে লড়াই করেছেন। আল্লাহর রহমতে আমরা তাঁদের নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং তাঁদের নির্মূল করেছি’, যোগ করেন সাদাত।

গত ৩ জানুয়ারি রাতে মাজার-ই-শরিফে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীদের কাছে রকেট-প্রপেলড গ্রেনেডের (আরপিজি) মতো মরণাস্ত্র ছিল বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ।

এ থেকে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য কিংবা প্রশিক্ষিত হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

পাকিস্তানি সেনাদের ইন্ধনে ভারতীয় কনস্যুলেটে হামলা

আপডেট টাইম : ০৩:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬