পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জে আ.লীগ নেতা-ধর্মযাজকসহ চারজনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

মানিকগঞ্জ: সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্দু সাহা লাহোর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ চারজনকে আনসারুল্লাহ বাহিনী কাফনের কাপড় ও চিঠি দিয়ে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন তারা। এর আগে গত ৬ জানুয়ারি বালিয়াটী দাখিল মাদ্রাসা সুপারকে চাঁদা চেয়ে হুমকি দিয়ছিল পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি। এসব ঘটনায় সাটুরিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাটুরিয়া থানায় জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে সাটুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোরের স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবিটি মানিকগঞ্জ জেলা আরবি স্বাক্ষরে একটি চিঠি আসে। চিঠিতে সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোর (ভারতের দালাল উল্লেখ করে), বালিয়াটী উদিচি শাখার সভাপতি আবুল হোসেনকে (ইসলামবিরোধী কর্মকাণ্ডের জন্য), বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন (আওয়ামী দালাল হিসেবে), বালিয়াটী রাম কৃষ্ণের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দকে (মুরতাদ ঘোষণা করে) বলা হয়, তোমরা পাপিষ্ঠ প্রতারক ও নীচ প্রকৃতির বিচার করার হুকুম দিয়েছে।

হুমকি দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, তোমরা সীমা লংঘন কর না, নিশ্চই আল্লাহ সীমা লংঘনকারীদের ভালবাসেন না । (আল কুরআন ২:১৯০), তোমরা পাপিষ্ঠ প্রতারক ও নিচ প্রকৃতির। কাফিরদের মর্মাস্তিক শাস্তি প্রস্তুত রেখেছি। তোমরা আমাদের পরবর্তী টার্গেট, প্রস্তুত থাক।

এমন চিঠি পাওয়ার পর গোটা সাটুরিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে গত ৬ জানুয়ারি উপজেলার বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ লিয়াকত আলীকে রাত ৮ টা ৩৯ মিনিটে মোবাইলে চাঁদা চেয়ে হুমকি দেয়।

পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি জেলা শাখার সভাপতি পরিচয় দিয়ে ০১৭০৮ ৭০৭৫৮৪ নাম্বার দিয়ে তার কাছে মোটা অংকের টাকা চেয়ে হুমকি দেয়া হয়। অন্যথায় তার ছেলেকে অপহরণ করবে বলেও হুঁশিয়ার করে দেয়া হয়েছিল।

মঙ্গলবার সাটুরিয়ার ধর্মযাজক, প‍ূজা উদযাপন কমিটির সভাপতি, উদিচি শিল্পী গোষ্ঠীর সভাপতি ও বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে হুমকি দেয়ার পর মঙ্গলবার রাতেই সাটুরিয়া পুজা উদযাপন কমিটির সভাপতি সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং ৪০৪, তারিখ- ১২-০১-২০১৬।

এ ব্যাপারে সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্দু সাহা লাহোর জানান, আমি পাকুটিয়া কলেজের বাংলার প্রভাষক, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূজা উদযাপন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, আমার কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কোনো প্রতিপক্ষ নেই। এবিটি মানিকগঞ্জ জেলা, এর মানে আনসারুল্লাহ বাংলা টিম বোঝানো হতে পারে। হয়ত আমাকে মানসিক টর্চার করার জন্য এমন হুমকিযুক্ত কাফনের কাপড় দিয়ে হুমকি চিঠি পাঠাতে পারে।

হুমকি পাওয়া বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি রুহুল আমিন জানান, হুমকি দেয়ার জন্য থানায় জিডি করেছি, পুলিশ বিষয়টা দেখছে তারাই ভালো বলতে পারবে, কারা, কী উদ্দেশে এমন হুমকি পাঠিয়েছে।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, মঙ্গলবার রাতে হুমকি পাওয়া ধর্মযাজকসহ ৪ ব্যক্তিই আমার থানায় এসেছিল। পূজা উদযাপন কমিটির সভাপতি একটি ডায়রি করেছে। আমরা তদন্ত করে দেখছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মানিকগঞ্জে আ.লীগ নেতা-ধর্মযাজকসহ চারজনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

আপডেট টাইম : ০৩:২৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬