পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বি আরটিএ চেয়ারম্যানকে সড়ক নিরাপত্তায় কমিটির আহ্বায়ক করা হয়েছে

ফারুক আহমেদ সুজন : সড়ক নিরাপত্তা এবং যানবাহনে নারী যাত্রীদের হয়রানি বন্ধ করতে ১৫ সদস্যের একটি কমিটি করেছে সরকার। আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বি আরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত সড়ক নিরাপত্তা সম্পর্কিত উপ-কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এ ছাড়া কমিটি বাস ও মিনিবাসে নারী যাত্রীর যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ২২টি জাতীয় মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ ও হাইওয়ের পাশে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড অপসারণের ব্যবস্থা করবে।

কমিটির সদস্যরা হলেন লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, দৈনিক আজকালের খবর-এর সম্পাদক প্রণব সাহা, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী। এর বাইরে বুয়েট, হাইওয়ে পুলিশের প্রধান, বি আরটিসি পরিচালক (টেকনিক্যাল) এবং ডিএমপি, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন করে প্রতিনিধি থাকবেন। বি আরটির পরিচালককে (এনফোর্সমেন্ট) সদস্যসচিব করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বি আরটিএ চেয়ারম্যানকে সড়ক নিরাপত্তায় কমিটির আহ্বায়ক করা হয়েছে

আপডেট টাইম : ০৩:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬