পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘ইদানিং দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে’

বগুড়া: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ইদানিং দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে। মৌলবাদী এবং জঙ্গীবাদীরা এদেশকে আফগানিস্তান বানাতে চায়। আমরা সকলে মিলে মৌলবাদ, জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ নির্মুল করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।

বুধবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বগুড়া উত্তরবঙ্গের উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। অথচ একজন যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণার পর ২০১৩ সালে মৌলবাদীরা এখানে তা-ব চালিয়েছিল। ইদানিং এখানে জঙ্গীবাদের উত্থান ঘটেছে। সকলে মিলেই মৌলবাদ, জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হবে। পুলিশ জনগণের পাশে আছে। আমরা জনগণের কল্যাণেই কাজ করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে কোনো আইএস নেই। এদেশে কোনো জঙ্গীবাদের স্থান হবে না।

বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি পতœী বেগম শামসুন্নাহার রহমান। অন্যান্যের মাঝে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা ও দায়রা জজ, সংসদ সদস্যবৃন্দ, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘ইদানিং দেশে জঙ্গীবাদের উত্থান ঘটেছে’

আপডেট টাইম : ০১:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬