অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘বিএনপিও নিষিদ্ধ হতে পারে’

ঢাকা: জনগণ চাইলে বিএনপিও নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ফখরুল বলেন, মঙ্গলবার (১২ জানুয়ারি) সরকারের দুই বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে মিথ্যাচারের প্রতিফলন ঘটেছে।

এর জবাবে হানিফ বলেন, বিএনপির নীতি মিথ্যাচার করা, লুটপাট করা। তারেক জিয়া লুটপাট করা টাকা নিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে। সেখানে সে ওই টাকা দিয়ে গাড়ি-বাড়ি কিনেছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সন্ত্রাসীদের লালন করেছে। তারা পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করেছে। খালেদা জিয়ার ধ্যান-ধারণা সবকিছুই পাকিস্তানি।

সরকার বিএনপিকে অবৈধ ঘোষণা করবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, জনগণ চাইলে বিএনপিকে অবৈধ ঘোষণা করা হবে।

তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগ নাকি অবৈধ। তিনি মনে হয় ভুলে গেছেন, জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে বসে বিএনপি দলটি গঠন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ ১৯৪৯ সালে কাউন্সিলে নির্বাচিত হওয়া দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে জাতি হতাশ হয়েছে, ফখরুলের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, জাতি হতাশ হয়নি, বরং বিএনপি হতাশ হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘বিএনপিও নিষিদ্ধ হতে পারে’

আপডেট টাইম : ০২:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬