অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘রাজনৈতিক অস্থিরতায় বিদেশে কারখানা করতে বাংলাদেশি ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন ক্রেতারা’

ঢাকা: রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি বায়াররা বাংলাদেশি ব্যবসায়ীদেরকে কেনিয়া, ভিয়েতনামসহ তৃতীয় অন্য কোনো দেশে ফ্যাক্টরি করে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। ।

তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, বিদ্যুৎ ও গ্যাসের অপর্যাপ্ততার কারণে বিনিয়োগে উৎসাহী হচ্ছে না বিদেশিরা।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়। সে বৈঠকে এ কে আজাদ এমন মন্তব্য করেন।

‘বায়াররা (ক্রেতা) আমাদের কেনিয়া, ভিয়েতনামসহ তৃতীয় (অন্য) কোনো দেশে ফ্যাক্টরি করে বিনিয়োগ করতে বলেছেন। তাঁরা সেখান থেকে মালামাল বুঝে নেওয়ার কথা বলেছেন। এটি বাংলাদেশের জন্য শুভকর নয়’, বলেন এ কে আজাদ।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ক্রেতারা বাংলাদেশি ব্যবসায়ীদের অন্য দেশে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি তিনি একজন ক্রেতাকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই ক্রেতা আসেননি।

আজাদ জানান, সেই ক্রেতা তাঁকে বলেছেন, ‘তোমার দেশে আইএস জঙ্গি আছে। তা ছাড়া তোমার দেশের পরিবেশ নিরাপদ মনে করি না।’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই, বিজেএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে এফবিসিসিআইর সভাপতি মাতলুব আহমাদ বলেন, ট্রেড লাইসেন্সের ফি কমাতে হবে। বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

একই বৈঠকে নারী উদ্যোক্তাদের পক্ষে সেলিমা আহমাদ বলেন, ব্যবসার সুষ্ঠু পরিবেশের জন্য রাজনৈতিক সমঝোতা খুবই জরুরি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘রাজনৈতিক অস্থিরতায় বিদেশে কারখানা করতে বাংলাদেশি ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন ক্রেতারা’

আপডেট টাইম : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬