পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘সাংস্কৃতিক দলের নামে বিদেশে পাচার হচ্ছে নারী ’

ঢাকা: বাংলাদেশ থেকে বিদেশে সাংস্কৃতিক দল হিসেবে ও পর্যটক ভিসায় ভ্রমণের আড়ালে নারী পাচার হচ্ছে। এমন অভিযোগ পেয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পাচার রোধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠকে অভিযোগ উত্থাপনকারী কমিটির সদস্য ইসরাফিল আলম পরে গণমাধ্যমকে বলেন, “মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে সাংস্কৃতিক টিম ও ভিজিট ভিসায় নারীদের নিয়ে পাচারের কয়েকটি ঘটনা ঘটেছে। পাচার হওয়া নারীরা পরে সেখানকার মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের পর বিষয়টি সামনে এসেছে।

“দেখা গেছে সাংস্কৃতিক টিমে ৪-৫ লাখ টাকার বিনিময়ে একজনকে অন্তর্ভুক্ত করা হয় পরে সেখানে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেওয়া হয়। ভিজিট ভিসা নিয়েও একই ধরণের ঘটনা ঘটেছে।”

এজন্য বিদেশে সাংস্কৃতিক দল পাঠানোর আগে সবার সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “একাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলা হয়েছে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়েসেলের মাধ্যমে বহির্বিশ্বে ১৯৮৩৮৪ থেকে ২০১৪-২০১৫ পর্যন্ত ৫৩ হাজার ৯৫৫ জন কর্মী পাঠানো হয়েছে বলে বৈঠকে জানানো হয়। বর্তমানে বোয়েসেলের মাধ্যমে ওমান ও মালদ্বীপে চিকিৎসক এবং বাহরাইনে স্বল্পদক্ষ শ্রমিক পাঠানো হচ্ছে।

সভাপতি নূরুল মজিদ মাহমুদ হূমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, ইসরাফিল আলম, মাহফুজুর রহমান এবং আয়েন উদ্দিন অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘সাংস্কৃতিক দলের নামে বিদেশে পাচার হচ্ছে নারী ’

আপডেট টাইম : ০৬:৩৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬