অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মন্ত্রীর নির্দেশে গুলি, এরপরই ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: রিজভী

বগুড়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের মিছিলে একজন মন্ত্রীর নির্দেশে গুলি চালানোর কারণেই ওই দিন শহরে ‘তাণ্ডব’ চালানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বগুড়ার একটি হোটেলে বগুড়ায় জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে কোন মন্ত্রীর নির্দেশে কে বা কারা গুলি চালালো তা তিনি বলেন নি।

রুহুল কবির রিজভী বলেন, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা ছাত্রদের মিছিলে সরকারের একজন মন্ত্রীর নির্দেশে গুলি চালানোর কারণেই ‘তাণ্ডব’ হয়েছে। এখন এই ঘটনায় বিএনপিকে ফাঁসানোর চক্রান্ত চলছে। পুলিশ দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে। এ ধরনের চক্রান্ত করা হলে বিএনপি যথোপযুক্ত জবাব দেবে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, তারেক রহমানের বিরুদ্ধে দুদক নানা অপতৎপরতা শুরু করেছে। এটা তারেক রহমানের বিরুদ্ধে সরকার ও দুদকের যৌথ প্রযোজিত ‘চক্রান্ত’। হাওয়া ভবনের কথিত কর্মচারীর নাম জড়িয়ে তারেক রহমানকে দুর্নীতির মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে। অথচ ‘হাওয়া ভবন’ চেয়ারপারসনের কার্যালয় ছিল। সেখানে বসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে তারেক সাংগঠনিক কর্মকাণ্ড চালাতেন। সামছুজ্জোহা ফরহাদ নামে সেখানে কোনো কর্মচারী ছিল না। বিদেশে তারেক রহমানের কাছে হাওয়া ভবনের সেই কথিত কর্মচারীর অর্থ পাঠানোর খবরও ভিত্তিহীন।

রুহুল কবির রিজভী বলেন, সরকার অশুভ উদ্দেশ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে করতে চাচ্ছে। দলীয় প্রতীকে নির্বাচন হলে সামাজিক নিবিড় বন্ধন ভেঙে যায়। এই সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না। তারপরেও সরকার যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন করতে চাচ্ছে বিএনপি তাতে অংশ নেবে। এ সময় বগুড়াসহ ২৩ জেলার কমিটি ভেঙে দিয়ে দল পুনর্গঠনের গণমাধ্যমের খবর সত্য নয় বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বগুড়া পৌরসভার মেয়র ও জেলা কমিটির উপদেষ্টা এ কে এম মাহাবুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মন্ত্রীর নির্দেশে গুলি, এরপরই ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: রিজভী

আপডেট টাইম : ০২:২৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০১৬