পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় যেকোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আপনাদের প্রশিক্ষণের দক্ষতায় বলতে পারি আপনারা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাহিনী।’

বৃহস্পতিবার শেখ হাসিনা রংপুরের পাগলাপীর খালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া ‘সুচাগ্র মেদেনি’ প্রত্যক্ষ করার পর দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সদস্যদের স্মরণ করিয়ে দেন যে, জনগণ হচ্ছে দেশের শক্তি এবং তারা (সেনা সদস্যরা) এই জনগণের অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী জনগণের আস্থা লাভ ও তা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

৬৬ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই মহড়া পরিচালিত হয়। ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার অব কমান্ডিং (জিওসি) এবং বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক ও ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অনুষ্ঠানে বক্তৃতা দেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাংক ও হেলিকপ্টার ছাড়াও আর্মি অ্যাভিয়েশন ও বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো এই মহড়ায় অংশ নেয়।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার অব কমান্ডিং (জিওসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক তাঁকে স্বাগত জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় দরবারে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:২৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০১৬