অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

৪৯ লাখ ৩০ হাজার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক

বাংলার খবর২৪.কম:500x350_fbee1dc6c16f7825eb36d32bd0f4979d_gmail-logo সম্প্রতি রাশিয়ার হ্যাকাররা ৪৯ লাখ ৩০ হাজার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি করে তা অনলাইনে প্রকাশ করেছে। যেসব গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেগুলোর অধিকাংশ ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে এখনও অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে বলেই হ্যাকারদের দাবি। গুগলের মেইল সার্ভিস জিমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, ম্যাপ প্রভৃতি সেবার ক্ষেত্রেও চুরি করা অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে কাজে লাগাতে পারে দুর্বৃত্তরা।
চুরি যাওয়া গুগল অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে বিটকয়েন ফোরাম বিটিসিসেক ডটকমে। টিভিস্কিট নামের এক ব্যবহারকারী বিটকয়েনের ওই ফোরামে তথ্যগুলো বিক্রি করেছেন। ওই হ্যাকারের দাবি, এই অ্যাকাউন্টগুলো ক্ষেত্রে ৬০ শতাংশ পাসওয়ার্ড এখনও পরিবর্তন করা হয়নি।
এদিকে, গুগল কর্তৃপক্ষ অ্যাকাউন্ট হ্যাকের কথা অস্বীকার করেছে। এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এখানে যেসব পাসওয়ার্ড দেওয়া হয়েছে তার মধ্যে সর্বোচ্চ দুই শতাংশ অ্যাকাউন্টের ক্ষেত্রে তা কার্যকর হতে পারে। এ নিয়ে একটি টুইটও প্রকাশ করেছে গুগল। গুগলের ব্লগ পোস্টে দাবি করা হয়েছে, ‘অন্য কোনো পদ্ধতিতে গুগল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া অ্যাকাউন্টগুলোর লগ ইন তথ্য এক জায়গায় করে এত লগ ইন তথ্য জোগাড় করা হয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে একই ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করলে এবং অনলাইনের অন্য কোনো অ্যাকাউন্ট হ্যাক হলে সেই তথ্য ব্যবহার করে গুগল অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নেওয়া হতে পারে। এ ছাড়াও ম্যালওয়্যার বা ফিশিংয়ের মাধ্যমে লগ ইন তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
গুগলের স্বয়ংক্রিয় অ্যান্টি-হাইজাকিং সিস্টেম এই পাসওয়ার্ড ব্যবহার করে অ্যকাউন্টে লগ ইন করতে গেলে তা বন্ধ করে দেবে। গুগল দাবি করেছে, তারা গুগল অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি অবগত। তবে গুগলের কোনো সিস্টেম হ্যাক করতে পারেনি সাইবার দুর্বৃত্তরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

৪৯ লাখ ৩০ হাজার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক

আপডেট টাইম : ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪