পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আর এ গনির পরিবারের পাশে খালেদা জিয়া

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ড. আর এ গনির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে আর এ গনির ধানমণ্ডির বাসায় যান তিনি।

এ সময় আর এ গনির পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের খোঁজখবর নেন খালেদা জিয়া। দলের প্রতিষ্ঠাকালীন এ সদস্যের অবদানের কথা এ সময় স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আজ শনিবার রাত ৯টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ধানমণ্ডিতে ড. গনির বাসায় পৌঁছান। এ সময় তিনি আর এ গনির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাঁদের সান্ত্বনা দেন। খালেদা জিয়া বলেন, আর এ গনি বিএনপির বিভিন্ন দুঃসময়ে অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি সোচ্চার ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার প্রায় আধা ঘণ্টা পর খালেদা জিয়া রাত ১০টা ২০ মিনিটে আর এ গনির বাসা ত্যাগ করেন। আর এ গনির বাসায় খালেদা জিয়া ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মানবাধিককার বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য (এমপি) নাসির উদ্দিন অসীম, সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, বিলকিস জাহান, শাম্মী আক্তার ও শিরীন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড. আর এ গনির মৃত্যু হয়। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ড. গনির জানাজা হয়। পরে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয় তাঁকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আর এ গনির পরিবারের পাশে খালেদা জিয়া

আপডেট টাইম : ০৩:২২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬