পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ : এরশাদ

রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, মন্ত্রিসভায় তিন মন্ত্রী থাকায় জনগণ আমাদের বিরোধী দল ভাবছে না। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব।

রোববার রাত ৮টায় রংপুরে জাতীয় পার্টি কার্যালয়ে কর্মী সমাবেশ ও সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এর আগে তিনি তার ছোটভাই প্রেসেডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেন।

কর্মী সমাবেশ ও সংবাদ সম্মেলনে এইচএম এরশাদ বলেন, আমার অবর্তমানে দলের হাল ধরবেন জিএম কাদের। আগামী এপ্রিলে জাতীয় পার্টির দ্বিবার্ষিক কাউন্সিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, কাউন্সিলে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন জিএম কাদের এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।

এরশাদ আরো বলেন, মন্ত্রিসভায় আমাদের তিন মন্ত্রী থাকায় জনগণ আমাদের বিরোধী দল ভাবছে না। আমাদের প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেও সম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তার কথা শুনবেন। পদত্যাগের পর আবার মুক্ত রাজনীতি করে জনগণের আস্থা অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, বাধ্য হয়ে নির্বাচনে গিয়েছি। আমার কথামত অনেকেই নির্বাচনে অংশ নেননি। আমার ছোট ভাই জিএম কাদের আমার কথায় নির্বাচনে অংশ নেয়নি এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে অংশ নিলে আজ মন্ত্রী হতে পারত। আজ থেকে পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব জিএম কাদেরকে দেওয়া হলো। এজন্য গঠনতন্ত্র সংশোধন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অচিরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ : এরশাদ

আপডেট টাইম : ০৩:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬