পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

পুলিশের বিরুদ্ধে রাব্বীর লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সর্বোচ্চ আদালতের

ঢাকা : পুলিশি নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর করা লিখিত অভিযোগ ‘মামলা’ হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেইসঙ্গে রাব্বীকে হেফাজতে নিয়ে নির্যাতন কেন অসাংবিধানিক হবে না- তাও জানতে চেয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও এক গণমাধ্যমকর্মীর করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ সোমবার এই রুল জারি করেন।

রিট আবেদনে নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চাওয়া হলেও আদালত সেই নির্দেশ দেয়নি।

তেজগাঁও পুলিশের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতেই আদালত নির্দেশ দিয়েছে।

নির্যাতন নিয়ে আদালত যে রুল দিয়েছে- দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা পরিদর্শক, তেজগাঁও পুলিশের উপ কমিশনার, মোহাম্মদপুর থানার ওসি এবং এসআই মাসুদ শিকদারকে তার জবাব দিতে বলা হয়েছে।

তিন আবেদনকারী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী এবং রেডিও ধ্বনির নিউজ ব্রডকাস্টার জাহিদ হাসানের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন উচিত হবে রাব্বীর অভিযোগ মামলা হিসেবে নিয়ে এসআই মাসুদকে অপরাধী গণ্য করে অতি দ্রুত গ্রেফতার করা।

গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ।

সে সময় রাব্বীকে মারধরও করা হয়। ডান হাতের কনুই ও বাঁ পায়ে ক্ষত নিয়ে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তবে ওই অভিযোগ অস্বীকার করে এসআই মাসুদ বলেছেন, এতো রাতে রাব্বী কেন ওই এলাকায় গিয়েছিলেন, তার কোনো ‘সদুত্তর’ তিনি দিতে পারেননি।

ওই অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

পুলিশের বিরুদ্ধে রাব্বীর লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সর্বোচ্চ আদালতের

আপডেট টাইম : ০৩:০০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬