অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

দুর্লভ খনিজ সম্পদ উত্তোলনের নামে অর্থ লুটপাটের পাঁয়তারা ভূতাত্ত্বিক অধিদপ্তরের

ঢাকা : দুর্লভ খনিজ সম্পদ উত্তোলনের নামে আবারও সরকারি অর্থ লুটপাটের নীলনকশা করছে ভূতাত্ত্বিক অধিদপ্তর। নদী ও সমুদ্র সৈকতের বালিতে দুর্লভ এবং অতিমূল্যবান খনিজ সম্পদ সন্ধানের নামে ইতিপূর্বে দফায় দফায় অর্ধশত কোটি টাকা খরচ করা হলেও সরকারি অর্থ লুটপাট ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। এখন আবার নতুন করে ৩৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার নতুন একটি প্রকল্প নিয়ে অর্থ লুটপাটের পাঁয়তারা করছে সরকারি এ প্রতিষ্ঠানটি। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ এর ‘খনিজ সম্পদ আহরণ ইনস্টিটিউট’ যমুনা ভ্রমপুত্র এবং কক্সবাজার সমুদ্র সৈকতের বালি থেকে অতিমূল্য খনিজ আহরণের নামে গত ১০ বছরে দফায় দফায় মোটা অঙ্কের অর্থ ব্যয় করছে। এছাড়া ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঝিনুকের মুক্তা চাষের নামে কয়েক কোটি টাকা খরচ করলেও কোন লাভ হয়নি। এরপরেও একটি বিশেষ মহলের তদবিরে ‘বাংলাদেশে নদীতে মূল্যবান খনিজ সম্পদের উপস্থিত নির্ণয় ও অর্থনৈতিক উন্নয়ন’ নামক একটি প্রকল্প নিতে যাচ্ছে।

এ প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সালের জুনের মধ্যে সিলেট ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রামের ৮ জেলায় নদীর বালি থেকে দুর্লভ খনিজ সম্পদ অনুসন্ধান। যদিও প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ে এসব জায়গায় খনিজ সম্পদের উপস্থিতির কোন লক্ষণ পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, প্রকল্পটি গুরুত্বপূর্ণ না হওয়ায় দুই বছর ধরে এ নিয়ে পরিকল্পনা কমিশনের তেমন আগ্রহ ছিল না। কিন্তু, সরকারের একটি বিশেষ মহলের চাপে এ প্রকল্পটি অনুমোদন দিতে বাধ্য হচ্ছে পরিকল্পনা কমিশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

দুর্লভ খনিজ সম্পদ উত্তোলনের নামে অর্থ লুটপাটের পাঁয়তারা ভূতাত্ত্বিক অধিদপ্তরের

আপডেট টাইম : ০৩:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬