পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

জেএমবি’র কার্যক্রমে স্থবিরতা এসেছে : বেনজির

রাজশাহী : র‌্যাব মহাপরিচালক বেনজির আহম্মেদ বলেছেন, জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) তিন মাস আগে মাথা চাড়া দেয়। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে তাদের কার্যক্রমে স্থবিরতা এসেছে। নিষিদ্ধ এই সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা হয় গ্রেফতার হয়েছেন, না হয় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’

রাজশাহী জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজশাহীর বাগমারায় আহমেদিয়া মসজিদে হামলা প্রসঙ্গে র‌্যাব প্রধান বলেন, ‘নিহত যুবকের পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে সব বাহিনী একসঙ্গে কাজ করছে।’

বেনজির বলেন, ‘ওই যুবক নিশ্চয়ই কারও সন্তান, কারও ভাই কিংবা কোনো স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করেছে। তাও যদি না করে থাকে তাহলে রাখালের কাজ হলেও করেছে। তাই তার পরিচয় জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করুন। তার পরিচয় মিললে ওই ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।’

রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন ও র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলমসহ প্রমুখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

জেএমবি’র কার্যক্রমে স্থবিরতা এসেছে : বেনজির

আপডেট টাইম : ০৩:০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬